- Advertisement -spot_img
Homeদেশরাহুলের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি আদালতের

রাহুলের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি আদালতের

- Advertisement -spot_img

লোকসভায় কংগ্রেস বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। ওই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঝাড়খণ্ডের চাইবাসার এমপি এমএলএ আদালত। আগামী ২৬ শে জুন রাহুল গান্ধীকে ওই আদালতে সশরীরে উপস্থিত হয়ে হলফনামা দিয়ে বক্তব্য পেশ করতে হবে।

 

রাহুলের বিরুদ্ধে অভিযোগ ২০১৮ সালের ১৮ মার্চ কংগ্রেস অধিবেশনে তিনি বলেছিলেন কারুর বিরুদ্ধে যদি ঘুমের অভিযোগ থাকে তাহলে তিনিও বিজেপির সর্বভারতীয় সভাপতি হতে পারেন। ওই সময় বিজেপি সর্বভারতীয় সভাপতি ছিলেন আজকের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাহুলের ওই মন্তব্য নিয়ে বিজেপি দেশ জুড়ে আন্দোলন করেছিল। আন্দোলনের পাশাপাশি চাইবাসা কোর্টে বিজেপির তরফে প্রতাপ কাটিহার রাহুলের ওই মন্তব্য কে মানহানি কর বলে মামলা দায়ের করেন।

 

দীর্ঘ সাত বছর ধরে ওই মামলাটি ঝুলে রয়েছে। কারণ রাহুল গান্ধীর তরফে আদালতে হাজির হয়ে কিছুই বলা হয়নি। পাটিয়ারের করা ওই মামলায় চাইবাসা কোট রাহুল গান্ধীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এখন প্রশ্ন ওই মামলায় ২৬ জুন রাহুল গান্ধী আদালতে উপস্থিত হন কিনা। নাকি তিনি উচ্চ আদালতে গিয়ে ওই নির্দেশের বিরুদ্ধে ছবিটা স্থগিতাদেশ নেবেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here