- Advertisement -spot_img
Homeবিনোদনইটালিয়ান ব্র্যান্ডের শাড়িতে কান মাতালেন আলিয়া

ইটালিয়ান ব্র্যান্ডের শাড়িতে কান মাতালেন আলিয়া

- Advertisement -spot_img

শুক্রবার রাতে ভিন্টেজ লুকে বাজিমাত করেছেন আলিয়া ভাট। পরনে ছিল প্যাস্টেল শেডের শিয়াপরেলি কালেকশনের বডিকন ড্রেস। কানে ছোট্ট হিরে-মুক্তোর দুল। টাইট করে বাঁধা খোপা। সাজপোশাকের নেপথ্যে সোনম কাপুরের দিদি রিহা কাপুর। রিহা নিজেও পোশাকশিল্পী। কান কার্পেটের জন্য আলিয়াকে সাজান তিনি। আলিয়ার গ্ল্যামারে চোখ ফেরাতে পারছেন না অনুরাগীরা।

 

ভ্রাতৃবধূকে নিয়ে এতটাই উচ্ছ্বসিত করিনা কাপুর। সোনাক্ষী সিনহার মন্তব্য, ‘আরে রিহা, কী করেছো কী তুমি! মেরে ফেলবে তো! আলিয়াকে অবিশ্বাস্য লাগছে দেখতে।’ দ্বিতীয় দিনের লুকেই একইভাবে কানের মঞ্চে ঝড় তুললেন আলিয়া। এদিন তাঁর পরনে ছিল গুচির শাড়ি। বলে রাখা ভালো, ইটালিয়ান ব্র্যান্ডের প্রথম শাড়ি এটি। ঠিক যেন আলিয়ার হাত ধরে বিদেশি ব্র্যান্ডে লাগল ভারতীয় ছোঁয়া। শাড়িটির যেন তিনটি আলাদা আলাদা অংশ। ভি নেক, নুডলস স্ট্র্যাপের ব্লাউজ। সঙ্গে স্কার্টের মতো পৃথক আরেকটি অংশ। আর আঁচল যেন ওড়নার মতো। ধূসর রংয়ের পোশাক জুড়ে সারেভস্কি ক্রিস্টালের কাজ।

 

একাধিক জায়গায় রয়েছে লোগো। পোশাকের সঙ্গে মানানসই গয়না থাকবে না, তা কী হয়? আলিয়া গলায় পরেন রংমিলান্তি চোকার নেকলেস। কানে স্টাড। দু’টিই হিরে এবং প্ল্যাটিনামের তৈরি। আলিয়ার সঙ্গে ছিল জ্যাকি হ্যান্ডব্যাগ। সেটিও গুচিরই তৈরি। সিলভার লেদারের উপর সারোভস্কি ক্রিস্টালের কাজে তৈরি ব্যাগটি। আলিয়ার রূপ দেখে মুগ্ধ অনুরাগীরা। অনুষ্কা শর্মা থেকে করিনা কাপুর, দিয়া মির্জা থেকে জ্যাকলিন ফার্নান্ডেজ, শিবানী আখতার, জোয়া আখতার, করণ জোহররা আলিয়ার কান লুকে যেন শব্দহারা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here