উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নয়া জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন বুরহানুল মুকাদ্দিম লিটন। জেলা সভাপতি নির্বাচিত হতেই সাংগঠনিক ক্ষেত্রে মজবুত করতে দফায় দফায় কর্মী বৈঠক সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে নয়া জেলা সভাপতি। এদিন তার ব্যতিক্রম হয়নি। বসিরহাট মহকুমার মিনাখাঁ থানার বামন পুকুর এবং চইতল এলাকায় দুটি পৃথক মেঘা কর্মী বৈঠক করলেন তৃণমূলের নয়া জেলা সভাপতি। লক্ষ্য ছাব্বিশের বিধানসভা।
নেতাকর্মীদের দলের নিয়ম-কানুন মেনে চলারও নির্দেশ দেন নয়া জেলা সভাপতি। পৃথক দুটি কর্মীসভায় উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন, জেলা চেয়ারম্যান সরোজ ব্যানার্জি, মিনাখাঁ বিধানসভার বিধায়িকা ঊষা রানী, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, শমীক রায় অধিকারী, মৃত্যুঞ্জয় মন্ডল, কর্মদক্ষ শাহনুর মন্ডল, মিনাখাঁ এক ও দুইয়ের ব্লক সভাপতি আয়ুব হোসেন গাজী এবং তাজ উদ্দিন মোল্লা সহ তৃণমূলের একাধিক নেতাকর্মীরা।
সামনে বিধানসভা নির্বাচন। আর সেই বিধানসভা নির্বাচনে ভালো ফল করতে পারে সেই বার্তা উঠে আসে। দলকে আরো সংঘবদ্ধ করতে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই কর্মী সভা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধানসভা নির্বাচনের এই বাংলায় তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার পুনরায় ক্ষমতায় আসবে এমনটাই আশাবাদী দলের নেতাকর্মীদের।





