আবারও বোমা উদ্ধার হল দুবরাজপুরে। দুবরাজপুর থানার যশপুর গ্রাম পঞ্চায়েতের ধ-গ্রামে দুটি থলি ভর্তি ৪০টি তাজা বোমা উদ্ধার করলো দুবরাজপুর থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ। তারপর খবর দেওয়া হয় সিআইডি বোম্ব ডিসপোজাল স্কোয়াডকে। তারা থলি ভর্তি বোমা গুলো একটি ফাঁকা জায়গায় নিস্ক্রিয় করে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে ধ-গ্রামে শাল নদীর ধারে একটি ঝোঁপ থেকে দুটি থলি ভর্তি তাজা বোমা উদ্ধার করে।
কারা এবং কি উদ্দেশ্যে এই তাজা বোমাগুলো রেখেছিল তা তদন্ত করে দেখছে দুবরাজপুর থানার পুলিশ। তবে কয়েক মাস আগে এই জায়গা থেকে কয়েক মিটার দূরে মাটিতে পোঁতা দুই জ্যারিকেন বোমা উদ্ধার করেছিল দুবরাজপুর থানার পুলিশ। পাশাপাশি আড়াই কেজির মত বোমা তৈরির মশলাও উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ। সেই বোমা তৈরির মশলাও নিস্ক্রিয় করে সিআইডির বোম্ব ডিসপোজাল স্কোয়াডের টিম।





