- Advertisement -spot_img
Homeরাজ্যঈদের নামাজপাঠ ক্ষেত্র পরিষ্কারের কাজে হাত লাগালো হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়

ঈদের নামাজপাঠ ক্ষেত্র পরিষ্কারের কাজে হাত লাগালো হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়

- Advertisement -spot_img

বকরি ঈদের নামাজ পাঠের আয়োজন চলছিল দুর্গাপুর আকবর রোড গার্লস স্কুল সংলগ্ন গ্যারেজ ময়দানে। কিন্তু, বাধ সাধলো ময়দানে পড়ে থাকা আসন্ন রথযাত্রার জন্য প্রস্তুতির নানা সামগ্রী মাঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা। পবিত্র ঈদের দিনে এগিয়ে এলেন ইসকনের দুর্গাপুর শাখার সদস্যরা। তারা দ্রুতই নামাজ পাঠের ব্যবস্থা করতে উদ্যত হলেন। নামাজ ক্ষেত্র পরিষ্কারের জন্য অবলীলায় হাত লাগালেন দুই সম্প্রদায়ের মানুষ। চৌকিতে ব্যবস্থা হয়ে গেল নামাজী পাঠের সুষ্ঠু আয়োজনের।

 

এমন দৃশ্য সকালে দেখা গেল দুর্গাপুরের আকবর রোড এলাকায় যেখানে সারম্বরে পালিত হবে ইসকনের রথযাত্রা উৎসব। কমলপুর সম্মিলিত ইসকন মন্দির থেকে তিনটি রথ এসে উপস্থিত হবে এই ময়দানে। প্রতিবারের মতো এবারও অস্থায়ী গুন্ডিচা মন্দির স্থাপন হবে এই আকবর রোড ময়দান মাঠে। তাই শুরু হয়েছে প্রাথমিক প্রস্তুতি। উল্লেখ্য, দুর্গাপুরের অন্যতম রথযাত্রা উৎসব কমিটি এই ইসকন দুর্গাপুর শাখা। আজ(শনিবার) বকরি ঈদ কে কুরবানির ঈদও বলা হয়ে থাকে। এ দিন নমাজ পড়ে ও পরস্পরকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানানোর রীতি প্রচলিত আছে। ঈদের পর তাই একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন প্রথার মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here