- Advertisement -spot_img
Homeরাজ্যমাদক পাচারে বয়স্কদের ব্যবহার, চিন্তায় পুলিশ - গ্রেপ্তার পাঁচ

মাদক পাচারে বয়স্কদের ব্যবহার, চিন্তায় পুলিশ – গ্রেপ্তার পাঁচ

- Advertisement -spot_img

শিল্পাঞ্চলে বড়সড় গাঁজা পাচার রুখলো দুর্গাপুরের কোক-ওভেন থানার পুলিশ। গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লো পাঁচ গাঁজা পাচারকারী। এদের মধ্যে একজন পুরুষ ও বাকি চারজন মহিলা। ধৃতদের রবিবার আদালতে পেশ করা হয়। পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সুত্রে খবর পেয়ে শনিবার সন্ধ্যেবেলা দুর্গাপুর বাসস্ট্যান্ডে হানা দিয়ে একজন পুরুষ ও চারজন মহিলাকে আটক করে কোক-ওভেন থানার পুলিশ।

 

গাঁজাগুলি স্কুল ব্যাগের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা যায়। পুলিশের অনুমান প্রসাসনের চোখে ধুলো দিতে স্কুল ব্যাগের ব্যবহার করা হয়েছে। ধৃতরা হল আনন্দ চট্টোপাধ্যায়(৩৪), দেবী দাস(৪০), সনকা দাস(৫০), উষা মন্ডল(৬০) ও মিনতি ঘোষ (৬৫)। এরা প্রত্যেকেই নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাজদিয়া ও বার্ণপুর এলাকার বাসিন্দা।

 

ধৃতদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা মিলেছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে। লক্ষ্যনীয় বিষয়, গাঁজা পাচারের জন্য এভাবে বৃদ্ধাদেরও ব্যবহার করা হচ্ছে, যা উদবেগের ব্যাপার প্রশাসনের কাছে। জানা গিয়েছে, অভিযুক্তরা উড়িষ্যা থেকে গাঁজা নিয়ে প্রথমে ধানবাদে পরে ধানবাদ থেকে ট্রেনে করে দুর্গাপুর স্টেশনে নামে। স্টেশন থেকে তাঁরা বর্ধমান যাওয়ার জন্য দুর্গাপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল বাস ধরার অপেক্ষায়। পরে পুলিশ এদের গ্রেফতার করে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here