- Advertisement -spot_img
Homeরাজনীতি২১শে জুলাইয়ের সমর্থনে পানাগড় বাজারে তৃণমূলের সভা

২১শে জুলাইয়ের সমর্থনে পানাগড় বাজারে তৃণমূলের সভা

- Advertisement -spot_img

প্রতি বছরের মত এবছরও ২১শে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবস উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত হবে।সেই সভায় উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের কর্মী সমর্থকরা।প্রতিবছর সেই সভামঞ্চ থেকে দলের কর্মীদের উদ্যেশ্যে একগুচ্ছ বার্তা দেবেন তিনি।আর সেই বার্তা শুনতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ মানুষ ভিড় জমাবেন সভাস্থলে।

 

সেই সভা সফল করতে মঙ্গলবার পানাগড় বাজারে তৃণমূলের কিষান ক্ষেত মজদুর সংগঠনের পক্ষ থেকে সভা অনুষ্ঠিত হয়।সেই সভায় উপোষ্ঠিত ছিলেন কিষান ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য, কাঁকসা অঞ্চল কিষান ক্ষেত মজদুর সংগঠনের অঞ্চল সভাপতি বাবলু সোরেন, কাঁকসা ব্লকের তৃণমূলের যুব সভাপতি কুলদীপ সরকার সহ ব্লকের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা।সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য জানিয়েছেন, প্রতি বছর যে জনসমাগম হয় সেই জনসমাগমের সংখ্যা আরও বেশি হবে।শহীদ দের তর্পণ করতে ও তৃণমূল সুপ্রিমোর বার্তা শুনতে সকল মানুষকে তাদের অনুষ্টিত সভার মাধ্যমে আহবান জানানো হয়।নেত্রী যে নির্দেশ ও বার্তা দলের কর্মীদের দেবেন।সেই বার্তা মেনেই আগামী ২৬ এর নির্বাচনে প্রচারে নামবেন দলের কর্মীরা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here