এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে বালোচিস্তানের সারধাকা অঞ্চলে যাত্রীদের অপহরণ করে তাদের খুন করার অভিযোগ উঠল বিদ্রোহীদের বিরুদ্ধে। দাবি, আই কার্ড দেখে পরীক্ষা করা হয় অপহৃত ব্যক্তিরা পাকিস্তানি কিনা। অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে ওই হামলায়।
পাক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আলাদা করে পাক পাঞ্জাব প্রদেশের বাসিন্দাদের ‘টার্গেট’ করা হয়েছে। এবং বাসটি লক্ষ্য করে লাগাতার গুলি চালানো হয় যাতে কেউ পালাতে না পারে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, একসঙ্গে চার জেলার বিভিন্ন এলাকায় ১৭টি হামলা হয়েছে। তার মধ্যেই অন্যতম বাসে হামলার ঘটনাটি। বালোচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি দাবি করেছেন, যা পরিস্থিতি সেটা গৃহযুদ্ধের।





