- Advertisement -spot_img
Homeলাইফস্টাইলকোষ্ঠকাঠিন্য কমাতে ম্যাজিকের মতো কাজ করে কমলা

কোষ্ঠকাঠিন্য কমাতে ম্যাজিকের মতো কাজ করে কমলা

- Advertisement -spot_img

অনেকেই কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত। কিন্তু ঠিক কোন পথে সমাধান তা জানা নেই। কোষ্ঠকাঠিন্যের হাত থেকে মুক্তি পাওয়া সহজ নয় একেবারেই। রোজ সকালে টয়লেটে অনেকটা সময় পেরিয়ে যায়। দেরি হয়ে যায় অফিস পৌঁছাতে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে সময়ে অফিস যাওয়া শুধু মুশকিলই নয়, অসম্ভব ব্যাপার। বাইরের খাবারের প্রতি ঝোঁক, শরীরচর্চা না করা এমন বিভিন্ন কারণে কোষ্ঠকাঠিন্য নিয়ে নাজেহাল অনেকেই।

এই রোগের হাত থেকে মুক্তি পেতে চেষ্টাও কম করেন না বেশির ভাগ মানুষ। কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা এক বার দেখা দিলে তা থেকে সেরে ওঠা মোটেই সহজ নয়। অনেকেই বুঝতে পারেন না, কীভাবে স্বস্তি পাবেন।

সম্প্রতি একজন ইন্টারনেট ব্যবহারকারী ইনস্টাগ্রামে কোষ্ঠকাঠিন্যের এক ঘরোয়া টোটকার খোঁজ দিয়েছেন। খোসাসহ একটি কমলা লেবু খেলেই নাকি কোষ্ঠকাঠিন্যের হাত থেকে মিলবে চিরতরে মুক্তি। তবে শুধু কমলা লেবু খেলে হবে না। কমলা খাওয়ারও নিয়ম রয়েছে।

একটি থালায় কয়েক টুকরো কমলা কেটে নিয়ে সঙ্গে নিন দারুচিনি গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া। কমলার টুকরোতে দুই রকম গুঁড়া মাখিয়ে খোসা সহ খেয়ে ফেলুন। সকালে টয়লেটে যাওয়ার ৫-১০ মিনিট আগে এটা খেতে পারলে ভালো। তা হলে আর টয়লেট করতে দেরি হবে না।

এইরকম একটি ভিডিও ভাইরাল হতেই অনেকেই যে উপকৃত হয়েছেন, তা বেশ বোঝা গেছে মন্তব্য বক্সে চোখ বোলালে।

কোষ্ঠকাঠিন্যের এমন উপকারী টোটকা দিয়ে বেশ জনপ্রিয় হয়েছেন এক তরুণী। তবে ভিডিওর শেষে তিনি আরও একটি পরামর্শ দিয়েছেন। কোষ্ঠকাঠিন্য থাকলে সপ্তাহে তিন দিন সালাদ খেতে পারেন। সালাদে থাকা বিভিন্ন সবজি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে অচিরেই মুক্তি দেবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here