- Advertisement -spot_img
Homeরাজ্যগৌড়বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

গৌড়বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

- Advertisement -spot_img

কলকাতা সহ দক্ষিণবঙ্গে যেখানে প্রবল বৃষ্টিপাত হচ্ছে, সেখানে গৌড়বঙ্গের দক্ষিণ দিনাজপুর, মালদা ও উত্তর দিনাজপুর জেলার জন্য আগামী ১৬ জুলাই পর্যন্ত শুধু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কৃষকদের মতে, চাষবাসের জন্য এখনও প্রয়োজন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত। মাঝারি বা ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকায় এই অঞ্চলের জনজীবন আপাতত স্বাভাবিকই থাকবে বলে মনে করা হচ্ছে।

 

দক্ষিণ দিনাজপুরের মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানানো হয়েছে, আগামী পাঁচদিন গৌড়বঙ্গের আকাশ আংশিক থেকে সাধারণত মেঘলা থাকবে। এই সময় দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রতি ঘণ্টায় ৮ থেকে ১১ কিলোমিটার বেগে বাতাস বইবে। দিনের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৮ থেকে ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৬১ থেকে ৭৩ শতাংশের মধ্যে থাকতে পারে।

 

শনিবার দক্ষিণ দিনাজপুর জেলায় কার্যত বৃষ্টি হয়নি। সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রবল রৌদ্রের তেজ ও গরমে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে ওঠে। রাস্তায় যাতায়াত করাও হয়ে ওঠে কষ্টকর। ফলে সকলে এখন ব্যাপক বৃষ্টিপাতের অপেক্ষায়।

 

মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের নোডাল অফিসার ড. জ্যোতির্ময় কারফর্মা জানিয়েছেন, এই হালকা বৃষ্টিপাত আমন ধান ও অন্যান্য সবজি চাষের পক্ষে উপকারী হবে। তবে আগামী ১৬ জুলাইয়ের পর আবহাওয়ার কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া পর্যবেক্ষক সুমন সূত্রধর। তিনি জানান, তখন বর্ষাকালের স্বাভাবিক বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here