- Advertisement -spot_img
Homeখেলালর্ডসে রেকর্ড গড়া সেঞ্চুরি

লর্ডসে রেকর্ড গড়া সেঞ্চুরি

- Advertisement -spot_img

ইতিহাসের পাতায় নাম তুললেন ভারতীয় ব্যাটার। দ্বিতীয় ভারতীয় হিসেবে লর্ডসের ঐতিহাসিক ময়দানে দুটি সেঞ্চুরি করলেন। যে রেকর্ড আগে ছিল শুধুমাত্র দিলীপ বেঙ্গসরকরের নামে। প্রাক্তন ক্রিকেটার অবশ্য তিনটি সেঞ্চুরি করেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ইতিহাসের পাতায় নাম তুললেন রাহুল। তারপরই অবশ্য সোয়েব বশিরের বলে আউট হন তিনি।

ইংল্যান্ডের ৩৮৭ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৩ উইকেট হারিয়ে ১৪৫। যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, শুভমান গিলরা এসেছেন, গিয়েছেন। কিন্তু একটা দিক ধরে রেখেছিলেন কেএল রাহুল। ধ্রুপদী সুর বলতে যা বোঝায়, তা যেন, তাঁর ব্যাটের মাঝখান দিয়ে বেরোচ্ছিল। ঠান্ডা মাথায় বল ছেড়েছেন, আবার প্রয়োজনে কভার ড্রাইভে বাউন্ডারির বাইরে পাঠিয়েছিলেন। বুঝেছিলেন, বেশি ঝুঁকি নিয়ে ভারতকে বিপদে ফেলার দরকার নেই।

 

সেটার পুরস্কার পেলেন তৃতীয় দিনে মধ্যাহ্ন ভোজের পরে। দ্বিতীয় দিনের শেষে ৫৩ রানে অপরাজিত ছিলেন রাহুল। এদিন অবশ্য লর্ডসে একটু আগ্রাসী ভূমিকায় ব্যাট করতে শুরু করেন। পরপর চারও মারেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here