২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে শিলিগুড়ি ৩৯ নম্বর ওয়ার্ড ও লায়ন্স ক্লাব অফ আধিরানের যৌথ উদ্যোগে আয়োজিত হল রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির। সকাল থেকেই শুরু হওয়া এই শিবির চলে দুপুর তিনটে পর্যন্ত। প্রচণ্ড গরম উপেক্ষা করে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন ও চোখ পরীক্ষা করান।
শুধু ৩৯ নম্বর ওয়ার্ড নয়, আশেপাশের এলাকা থেকেও মানুষ এসে অংশ নেন। বিনামূল্যে চক্ষু পরীক্ষায় উপকৃত হন অনেকে।
ওয়ার্ড কাউন্সিলর পিংকি সাহা জানান, রক্তদান মানে জীবনদান। পরিবেশ রক্ষায় যেমন গাছ জরুরি, তেমনই সমাজ রক্ষায় জরুরি রক্তদান। তাই যারা রক্তদান করেছেন, তাদের ছোট্ট উপহার হিসেবে গাছের চারা তুলে দেওয়া হচ্ছে।
সুশৃঙ্খল ব্যবস্থাপনায় সম্পন্ন এই শিবিরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন যেমন হয়েছে, তেমনই মানবিক দায়িত্ব পালনেও নজির স্থাপন করল আয়োজকরা।





