৫৫ বছর আগে কোচবিহারের রাজা দিপেন্দ্র নারায়ণের মৃত্যু হয়েছিল। আর সেই রাজার মূর্তি বসানো নিয়ে তৃণমূলের প্রকাশ্য দ্বন্দ্ব।যার একদিকে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। অপরদিকে রয়েছেন পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ। মন্ত্রী আর চেয়ারম্যানের মধ্যে দ্বন্দ্ব মেটাতে আসলে নামতে হল খুব মুখ্যমন্ত্রীকে।
উদয়নকে এক ফোনে তিনি নির্দেশ দিয়ে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের অফিসের পাশে যেখানে পুরসভা মুফতি বসাতে চাইছে সেখানে ওই মূর্তিকে বসাতে হবে। মুখ্যমন্ত্রীর এই করা মন্তব্যে আমতা আমতা করে উদয়ন বলেছেন হ্যাঁ ওখানেই বসবে। প্রয়োজনে আমরা পর্ষদ অফিসের পাঁচিল ভিতরে ঢুকিয়ে নেবো।
এরপরেই ওখানে মুক্তি বসানোর কাজ শুরু হয়ে যায়। রবীন্দ্রনাথ ঘোষ বলেন রাজা দীপেন্দ্র নারায়ণ কোচবিহার বাসীর কাছে একটা সেন্টিমেন্ট। তাই পুরসভার জমিতে পুরসভার খরচায় ওই মূর্তি বসানো হচ্ছে। কিন্তু শনিবার ওই কাজ করতে যাওয়ার পর বাধা দেওয়া হয়। তারপর আমি গিয়ে ফের কাজ শুরু করাই।আর এসবের মধ্যে মুখ্যমন্ত্রীর ফোন আসে উদয়নের কাছে। পরিষ্কার জানিয়ে দেন লোকসভা যেখানে মূর্তি বসাতে চাইছে ওখানেই বসবে মূর্তি।





