- Advertisement -spot_img
Homeরাজনীতিগয়েশপুরে বিজেপির বিক্ষোভ

গয়েশপুরে বিজেপির বিক্ষোভ

- Advertisement -spot_img

বিজেপি কর্মী সমর্থকরা নদিয়ার কল্যাণী বিধানসভার অন্তর্গত গয়েশপুর গোল বাজার এলাকায় সোমবার এক বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তাঁদের দাবি, সামান্য বৃষ্টিতেই বাজার চত্বরে জল জমে, যার ফলে প্রতিদিন সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা ও পথচারীরা। নেই যথাযথ নিকাশি ব্যবস্থাও। এছাড়াও, গত কয়েকদিনের একটানা বৃষ্টিতে গয়েশপুর পৌরসভার বেশ কিছু রাস্তায় ধস নামার ঘটনাও ঘটেছে।

 

এইসব সমস্যারই প্রতিবাদে এদিন বিজেপি কর্মীরা স্লোগান তুলে গর্জে ওঠেন এবং পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।বিজেপি নেতৃত্বের বক্তব্য, পৌরসভার নিকাশি ব্যবস্থার দুরবস্থা ও রাস্তার করুণ অবস্থার জন্য প্রতিনিয়ত নাগরিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই পরিস্থিতির পরিবর্তন না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তাঁরা। অন্যদিকে, বিজেপির এই বিক্ষোভ নিয়ে কটাক্ষ করেছেন গয়েশপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নেপাল সাহা।

 

তাঁর মতে, শুধুমাত্র মিডিয়ার সামনে চোখে পড়ার জন্য এই বিক্ষোভ কর্মসূচি। তিনি আরও জানান, সাধারণ মানুষ উন্নয়ন বোঝেন এবং আগামী বিধানসভা নির্বাচনে তারাই উপযুক্ত সিদ্ধান্ত নেবেন। তাঁর দাবি, গয়েশপুরে তৃণমূলের শক্ত ভিত রয়েছে এবং ভবিষ্যতেও সেই ভিত্তি অটুট থাকবে। বিজেপির এই ধরনের নাটকীয় কর্মসূচি মানুষের মতামত পরিবর্তন করতে পারবে না বলেই জানান তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here