- Advertisement -spot_img
Homeরাজ্যবিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার শান্তিপুরে

বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার শান্তিপুরে

- Advertisement -spot_img

বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হল নদীয়ার শান্তিপুরে। সোমবার শান্তিপুর পৌরসভার স্টিমারঘাট এলাকার একটি চাষের জমিতে কাজ করার সময় হঠাৎ করেই কচ্ছপটি দেখতে পান স্থানীয় কৃষক উজ্জ্বল প্রামাণিক। কচ্ছপটির গঠন ও রঙ দেখে তিনি বুঝতে পারেন এটি সাধারণ প্রজাতির নয়। সচেতনতার পরিচয় দিয়ে তিনি সঙ্গে সঙ্গেই খবর দেন বনদপ্তরের বাহাদুরপুর পলাশগাছি বিট অফিসে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বনদপ্তরের কর্মীরা এবং কচ্ছপটিকে নিরাপদে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।

 

উদ্ধার হওয়া কচ্ছপটি দেখতে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারাও। চাষি উজ্জ্বল প্রামাণিক জানান, সচেতন না হলে প্রাণীটির ক্ষতি হতে পারত। তিনি মনে করেন, আমরা সকলে যদি পরিবেশ ও বন্যপ্রাণ রক্ষায় এইভাবে দায়িত্বশীল হই, তাহলে ভবিষ্যতে পরিবেশ রক্ষা করা সহজ হবে। এদিকে বনদপ্তর সূত্রে জানা গেছে, কচ্ছপটি একটি বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির হতে পারে।

 

প্রাথমিকভাবে চিনিয়ে নেওয়ার পর পরীক্ষার জন্য কচ্ছপটিকে বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। বনদপ্তরের এক আধিকারিক জানান, এমন প্রজাতি সাধারণত খুব একটা দেখা যায় না। তাই এটি সংরক্ষণ ও গবেষণার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর এলাকায় পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে পড়েছে। বিরল প্রাণী রক্ষায় সাধারণ মানুষের এই ভূমিকা বনদপ্তরের তরফে প্রশংসিত হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here