- Advertisement -spot_img
Homeরাজনীতিপ্রধানমন্ত্রীর সভা ঘিরে চূড়ান্ত তৎপরতা বঙ্গ বিজেপি'র

প্রধানমন্ত্রীর সভা ঘিরে চূড়ান্ত তৎপরতা বঙ্গ বিজেপি’র

- Advertisement -spot_img

২০১৯ সালে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে লোকসভা নির্বাচনের প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফের ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে ওই মাঠেই সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রে খবর, চলতি মাসের ১৮ তারিখ বিহারের মতিহারি-তে সভা শেষ করে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। তারপর সেখান থেকে দুর্গাপুরের ইস্পাত নগরীর নেহরু স্টেডিয়ামে সভায় যোগ দেবেন। ইতিমধ্যেই চূড়ান্ত তৎপরতা শুরু করেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব।

 

প্রশাসনের তৎপরতাও তুঙ্গে। নেহরু স্টেডিয়ামে চলছে রং সহ মাঠ সাজানোর কাজ। স্পেশাল প্রোডাকশন গ্রুপের (এসপিজি) তত্ত্বাবধানে তৈরি হচ্ছে সভাস্থল। বেশ কিছু জেসিবি, ক্রেনের সাহায্যে সভাস্থল তৈরি হচ্ছে। একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের আগে প্রধানমন্ত্রীর এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here