- Advertisement -spot_img
Homeদেশছাত্রীর মৃত্যুতে ওড়িশায় বিধানসভার সামনে বিক্ষোভ

ছাত্রীর মৃত্যুতে ওড়িশায় বিধানসভার সামনে বিক্ষোভ

- Advertisement -spot_img

বুধবার সকালে বিধানসভার সামনে জড়ো হয়ে প্রতিবাদ, বিক্ষোভ দেখাতে থাকেন বহু মানুষ। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে বিধানসভার সামনে বিশাল পুলিশবাহিনী পৌঁছোয়। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষুব্ধেরা। বাধা দেয় পুলিশ। তার পরই পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাঁদের। বিক্ষুব্ধ জনতাকে হটাতে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। ব্যবহার করা হয় জলকামানও।

অন্য দিকে, বালেশ্বরে বুধবার আট ঘণ্টার জন্য বন্‌ধ ডেকেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বিজু জনতা দল (বিজেডি)। ভুবনেশ্বরে সচিবালয় লোকসেবা ভবনের সামনে বিজেডির কর্মী-সমর্থকেরা বিক্ষোভ দেখাতে পারেন, এই আশঙ্কায় নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছে বিজেডি। শুধু তা-ই নয়, এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্তেরও দাবি জোরালো হতে শুরু করেছে রাজ্যে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here