- Advertisement -spot_img
Homeরাজ্যজয়নগর ডট কম-এর মাধ্যমে বিদেশে যাচ্ছে সোলার ফুল

জয়নগর ডট কম-এর মাধ্যমে বিদেশে যাচ্ছে সোলার ফুল

- Advertisement -spot_img

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের প্রত্যন্ত দক্ষিণ বারাসাতের গ্রামের মহিলাদের নিপুণ হাতে তৈরি সোলার ফুল এখন পাড়ি দিচ্ছে আমেরিকা, লন্ডন, জার্মানি, ইতালি-সহ বিশ্বের নানা দেশে। গ্রামের এই কুটির শিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছে ‘জয়নগর ডট কম’ নামের একটি সংস্থা।
এলাকার প্রায় ১৭-১৮ জন মহিলা ও পুরুষ মিলে তৈরি করছেন সূর্যমুখী, ডালিয়া সহ ১০ থেকে ১২ প্রজাতির শোলার ফুল। শোলা গাছের সাদা নরম মজ্জা অংশ ব্যবহার করেই এই শিল্প গড়ে উঠেছে। স্থানীয়দের মতে, আগে এই কাজ শুধুমাত্র দেশের বাজারেই সীমাবদ্ধ ছিল, এখন তা বিদেশেও সাড়া ফেলেছে।

 

জয়নগর ডট কম-এর কর্ণধার শোভন রায় মন্ডল বলেন, “আমাদের লক্ষ্য গ্রামের মহিলাদের স্বনির্ভর করা। বিদেশের বাজারে সোলার ফুলের চাহিদা তৈরি করতে আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি। সবচেয়ে বেশি অর্ডার আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকেও অর্ডার আসে।”

 

স্থানীয় বাসিন্দা মিতা হালদার বলেন, “শোলার চাষ থেকে শুরু করে কাটা, ফুল তৈরি—সবই নিপুণ হাতে করি। আমাদের ফুল বিদেশে যাচ্ছে জেনে খুব ভালো লাগে। এই কাজেই সংসার চলে।” টুম্পা মিস্ত্রির কথায়, “শৈশব থেকেই এই কাজ করি। সূর্যমুখী, বিউটিফুল সহ নানা ফুল তৈরি হয়। সংসারের খরচ এই পেশা থেকেই চলে।”
জয়নগরের সুবিখ্যাত মোয়ার মতোই এখন দক্ষিণ বারাসাতের শোলার ফুলও আন্তর্জাতিক বাজারে পরিচিতি পাচ্ছে। গ্রামের মহিলাদের এই স্বনির্ভর উদ্যোগ আর্থিক স্বচ্ছলতার পাশাপাশি এলাকায় গড়ে তুলেছে নতুন সম্ভাবনার দুয়ার।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here