শাসক দল ছেড়ে বিরোধীদলে যোগ দিলেন বেশ কয়েকটি পরিবার। বহরমপুরের রাজধরপাড়া এলাকার একদল খেটে খাওয়া, নিরলসভাবে দলের জন্য কাজ করে যাওয়া সাধারণ কর্মী বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দেয় । বৃহস্পতিবার বিকেলে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ের বহরমপুরের প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরীর হাত ধরে তাঁরা কংগ্রেসে যোগদান করেন।
এই প্রসঙ্গে অধীর বলেন, বহরমপুর ব্লক কংগ্রেস সভাপতি নুরুজ্জামান ও অঞ্চল সভাপতি সাইদুলের বলিষ্ঠ নেতৃত্বে আস্থা রেখেই তাঁরা কংগ্রেসে এসেছেন। তৃণমূলের মোহভঙ্গ ঘটছেআর এই প্রবণতা আগামী দিনে জেলায় আরও বাড়বে বলে আমি বিশ্বাস করি।





