শেষ পর্যন্ত শত চেষ্টা করেও ভিন রাজ্য থেকে আমদানি করা বিপুল টাকার মাদক হিরোইন ওপার বাংলায় পৌঁছানোর আগেই পুলিশের জালে ধরা পড়ল ৩ কারবারি । ঘটনায় শুক্রবার ব্যাপক সোরগোল ছড়িয়ে পড়ে বাংলাদেশ ঘেঁষা মুর্শিদাবাদের লালগোলায় ।ধৃতদের নাম ইসমাইল শেখ, আবুল কালাম আজাদ ও আইনাল শেখ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপনে খবর পেয়ে লালগোলা থানার বিশাল পুলিশ বাহিনী রামনগর এলাকায় ইসমাইল হকের বাড়ি ঘিরে সেখানে প্রবেশ করতেই চোখ কপালে ওঠে।
বাড়িতে মজুত রাখা প্রায় ৮০ লাখ টাকার মূল্যের ৮৩৭ গ্রাম মাদক হেরোইন বাজেয়াপ্ত করা হয়। প্রাথমিক জেরায় জানা যায় ,ধৃতেরা বাড়িতে বসেই ওই মাদকগুলি প্যাকেজিং করছিল ওপার বাংলায় ড্রাগ মাফিয়াদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু তার আগেই সব পরিকল্পনা ভেস্তে যায়। এদিনের সন্ধ্যার শেষ পাওয়া খবরে জানা যায় ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজত চেয়ে বহরমপুরের বিশেষ মাদক আদালতে তোলা হয়। বিচারক তাদের ২২ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন।





