- Advertisement -spot_img
Homeরাজ্যসপ্তাহান্তে দক্ষিণের জেলায় জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা

সপ্তাহান্তে দক্ষিণের জেলায় জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা

- Advertisement -spot_img

নিম্নচাপের কারণে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। তবে তার আগে রোজই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ দক্ষিণের সব জেলায়। রবিবার কয়েকটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। উত্তরবঙ্গে সপ্তাহান্তে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় হতে পারে অতি ভারী বৃষ্টি।

হাওয়া অফিস বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্ব রাজস্থানের উপর যে নিম্নচাপ রয়েছে, সেখান থেকে মৌসুমি অক্ষরেখা পূর্বে বাঁকুড়া, কাঁথি হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। অন্য দিকে, উত্তর বিহার থেকে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এ সবের প্রভাবেই বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। তার প্রভাবেই সারা রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে আগামী ২৪ জুলাই উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবে ২৩ জুলাই, আগামী বুধবার থেকে দক্ষিণের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে।

 

আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার হালকা থেকে মাঝারি বর্ষণের সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায়। বাকি জেলায় সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি না হলেও ঝড়বৃষ্টি চলবে। বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূ্র্ব ও পশ্চিম মেদিনীপুরে হতে পারে ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় জারি হলুদ সতর্কতা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here