- Advertisement -spot_img
Homeরাজনীতিনিজেদের তৈরি বেআইনি ফাঁদে সন্তানের প্রাণ গেল

নিজেদের তৈরি বেআইনি ফাঁদে সন্তানের প্রাণ গেল

- Advertisement -spot_img

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার সন্নিয়া সরদার পাড়া এলাকার ঘটনা। মৃত যুবতীর নাম বছর কুড়ি’র ফেরদৌসী খাতুন। খালেক সরদার নামে এক ব্যক্তির বাড়ির সামনে বিচুলির গাদা দেওয়া আছে। কিন্তু সেই বিচুলি যাতে চুরি না হয় বা গরু ছাগলে খেতে না পারে সেই জন্য বিচুলি গাদার পাশ দিয়ে লোহার তার লাগিয়ে বিদ্যুৎপৃষ্ট করে রাখে প্রতিদিন।

 

একইভাবে রেখেছিল সেই বিচুলির গাদা। এদিন নিজের মেয়ে ফেরদৌসী খাতুন উঠোন ঝাড় দিতে গিয়ে সেই বিচুলি গাদায় হাত দেয় এবং বিদ্যুৎপৃষ্ট হয়ে সেখানেই তার মৃত্যু হয়। তার বাবা-মা বিদ্যুতের লাইন বন্ধ করে ফরদৌসী খাতুনকে উদ্ধার করলে তারা বুঝতে পারে যে তার মৃত্যু হয়েছে। আর তখনই ফেরদৌসী খাতুনের দেহ ফেলে রেখে তার পরিবার পালায়। এলাকার মানুষ পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। এই ঘটনা নিয়ে এলাকার মানুষ রীতিমতো ওই পরিবারের উপর ক্ষুব্ধ। ঘটনাস্থলে আসে বাদুড়িয়া থানার পুলিশ। এলাকার মানুষের দাবি, এই অন্যায়ের কাজের বিচার হওয়া উচিত।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here