- Advertisement -spot_img
Homeরাজ্য২১শে জুলাই, তৃণমূলের সমাবেশ কলকাতায়, পথ চলতিদের জন্য প্রস্তুত টোল প্লাজার...

২১শে জুলাই, তৃণমূলের সমাবেশ কলকাতায়, পথ চলতিদের জন্য প্রস্তুত টোল প্লাজার কর্মীরা, খুলল হেল্পডেস্ক

- Advertisement -spot_img

সোমবার কলকাতার ধর্মতলায় একুশে জুলাই উপলক্ষে তৃণমূলের শহীদ দিবস অনুষ্ঠিত হবে। সেই শহীদ দিবসে পশ্চিম বর্ধমান সহ বিহার ও ঝাড়খন্ড থেকেও বহু মানুষ কলকাতার ধর্মতলার সভা মঞ্চের উদ্দেশ্যে সড়কপথে রওনা দেবেন। কয়েক হাজার বাস এবং ছোট গাড়িতে করে কর্মীর সমর্থকেরা প্রতিবছরের মত এবছরও কলকাতার উদ্দেশ্যে যাবে।

 

কারণ, অন্যান্য বছরের তুলনায় এবছর বিপুল সংখ্যায় তৃণমূল কর্মী সমর্থকদের যোগ দেওয়ার কথা রয়েছে। এবারের একুশে জুলাই ঐতিহাসিক জন সমাগম হবে বলে আগেই দলের শীর্ষ নেতৃত্বরা জানিয়েছেন। তাই রাস্তায় যাতে সাধারণ মানুষের কোনো সমস্যা না হয়, কাঁকসার বাঁশকোপা টোল প্লাজার কাছে কোলকাতাগামী রাস্তার ধারে খোলা হয়েছে হেল্প-ডেস্ক। গত কয়েক বছর ধরে এই পরিষেবা দিয়ে আসছে টোল প্লাজার কর্মীরা। রবিবার বিকেল থেকেই কলকাতাগামী বিভিন্ন নেতা-নেত্রীর গাড়ি সেখানে দাঁড়িয়ে সেই হেল্প-ডেস্ক পরিদর্শন করেন এবং কর্মীদের উৎসাহ দেওয়ার পাশাপাশি ক্ষণিকের বিশ্রাম নিয়ে ফের কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেন।

 

বাঁশকোপা টোল প্লাজার কর্মী তথা অল বেঙ্গল টোল প্লাজা ওয়ার্কার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি পুলক বিশ্বাস জানিয়েছেন, কলকাতায় শহীদ দিবসের উদ্দেশ্যে যে সমস্ত ছোট গাড়ি বা বড় বাসে করে যাত্রীরা যাবেন। তাদের মধ্যে যদি কেউ অসুস্থ বোধ করেন তার জন্য তারা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখছেন, তাদের এই হেল্প ডেস্কে থাকবে চিকিৎসক, থাকবে প্রয়োজনীয় ওষুধপত্র, পানীয় জলের ব্যবস্থা। ভিন রাজ্য থেকে আসা মানুষরা যদি ক্লান্ত বোধ করেন। তার জন্য রেস্টরুমেরও ব্যবস্থা করা থাকছে। থাকছে ফার্স্ট এইড বক্স, যাতে কেউ আহত হলে তৎক্ষণাৎ তার প্রাথমিক চিকিৎসাটুকু করা যায়। এছাড়াও দলের কর্মী সমর্থকেরা সোমবার সকাল থেকেই সেখানে উপস্থিত থাকবেন যাতে পথ চলতি মানুষের কোন সমস্যা না হয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here