- Advertisement -spot_img
Homeদেশবাংলাদেশে বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ মোদির

বাংলাদেশে বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ মোদির

- Advertisement -spot_img

সোমবার ভেঙে পড়ে বাংলাদেশের বিমানবাহিনীর এফ-৭ যুদ্ধবিমান। সেই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন কমপক্ষে ১৭১ জন। এই ভয়াবহ দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই ঘটনায় শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, “ঢাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মৃত ও আহতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী রয়েছেন। শোকাহত পরিবারের প্রতি আমাদের হৃদয় বেদনার্ত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” এমন পরিস্থিতিতে ভারত বাংলাদেশের পাশে রয়েছে বলে তিনি জানান।

 

সোমবার দুপুর দেড়টা নাগাদ বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল-কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। মৃত প্রশিক্ষণ বিমানটির পাইলটও। আহত ১৭১ জনের চিকিৎসা চলছে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে। মৃত ও আহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। এই দুর্ঘটনায় আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি উসকে দিয়েছে।

বাংলাদেশ সেনার জনসংযোগ বিভাগ আইএসপিআর জানিয়েছে, বিমানবাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমানটি এদিন দুপুর ১টা ৬ মিনিটে (বাংলাদেশি সময়) ওড়ার বারো মিনিট পরে ভেঙে পড়ে। স্কুলে ভবনে বিমানটি আছড়ে পড়তেই বিস্ফোরণ ঘটে। দাউদাউ করে আগুন ধরে যায় ভবনটিতেও। অনেক দূর থেকেও সেই কালো ধোঁয়া দেখা গিয়েছে। বিমানের আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের আটটি ইঞ্জিন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here