- Advertisement -spot_img
Homeকলকাতাভাষা আন্দোলনের ডাক

ভাষা আন্দোলনের ডাক

- Advertisement -spot_img

বাংলার বাইরে ‘মধুরতম’ ভাষায় কথা বললেই জুটছে ‘বাংলাদেশি’ তকমা। দেশের মানুষকে দেশছাড়া করার তোড়জোড় চলছে। এবং বেশিরভাগ ঘটনাই ঘটছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে।

 

মহারাষ্ট্র, কর্ণাটকে তো ভিনভাষীদের উপর সেসব রাজ্যের ভাষা বলার জন্য চাপ দেওয়ার ঘটনাও কম নয়। পরিস্থিতির গতিপ্রকৃতি দেখে মনে করা হচ্ছে, সমৃদ্ধশালী বাংলা ভাষাকে বাঁচাতে নতুন করে লড়াই শুরু প্রয়োজন। একুশে তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ থেকে ঠিক সেই আন্দোলনেরই ডাক দিলেন বাংলার মু্খ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

 

বাংলার জননেত্রীর কথায়, ”বাংলা ভাষার উপর চলছে বিশাল সন্ত্রাস। কে কোন ভাষায় কথা বলবে, কে কী খাবে, তা নিয়েও বলে দেবে ওরা! জেনে রাখবেন, এখানে সবার অধিকার রক্ষিত হবে।” প্রয়োজনে নতুন করে ভাষা আন্দোলনের কথাও বললেন তৃণমূল সুপ্রিমো। আর এখানেই আর পাঁচজন রাজনীতিবিদের চেয়ে নিজের পৃথক চরিত্র ফের প্রমাণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

শুধু বলেই ক্ষান্ত হলেন না। মাতৃভাষা রক্ষায় দলের জনপ্রতিনিধিদের নির্দিষ্ট কর্মসূচিও বেঁধে দিলেন। বিবিধের মাঝে মহান মিলনের বাংলায় সব ভাষাভাষীর মানুষকে নিয়ে শনি-রবিবার মিছিল, মিটিংয়ের কথা বললেন তিনি। মমতার কথায়, ”দলের সাংসদদের বলব, সমাজের বিশিষ্টজনেদের সঙ্গে নিয়ে ভাষা শহিদ উদ্যানে ধরনায় বসুন।”

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here