- Advertisement -spot_img
Homeরাজ্য২১ জুলাইয়ের সভায় যাওয়ার পথে দূর্ঘটনা, আহত তিন

২১ জুলাইয়ের সভায় যাওয়ার পথে দূর্ঘটনা, আহত তিন

- Advertisement -spot_img

২১ জুলাইয়ের সভায় যাওয়ার পথে দূর্ঘটনা। আহত তিনজন তৃণমূল কর্মী। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। জগৎবল্লভপুরের ঘটনা। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, সোমবার একটি ট্রেকারে করে কলকাতার সভায় যাচ্ছিলেন তৃণমূল কর্মীরা। জগৎবল্লভপুর হাওয়াখানার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেকারটি একটি বাসের পেছনে ধাক্কা মারে।

 

এই দূর্ঘটনায় তিনজন আহত হন। ট্রেকারের অন্য এক যাত্রী শেখ মুজিবর বলেন, বালিপুর থেকে প্রায় ২৫জন আসছিলাম। গাড়িটা ব্রেক ফেল করে একটা বাসের পেছনে ধাক্কা মারে। তাতে তিনজন আহত হয়। তাদের জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। দুজনকে চিকিৎসা করে ছেড়ে দিয়েছে, একজনকে কলকাতায় পাঠাচ্ছে। এই দূর্ঘটনা প্রসঙ্গে জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু বলেন, দূর্ঘটনায় ট্রেকারের ছাদ থেকে পড়ে এক তৃণমূল কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কলকাতার পিজি হাসপাতালের ট্রমা কেয়ারে স্থানান্তরিত করা হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here