- Advertisement -spot_img
Homeরাজ্যমহিলাকে কুপিয়ে খুনের ঘটনায় বিহার থেকে গ্রেফতার অভিযুক্ত

মহিলাকে কুপিয়ে খুনের ঘটনায় বিহার থেকে গ্রেফতার অভিযুক্ত

- Advertisement -spot_img

উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার মধ্যমপুর এলাকায় বাড়িতে কেউ না থাকার সুযোগে মহিলাকে কুপিয়ে খুন করে কাপড় চাপা দিয়ে পালায় দুষ্কৃতী। মহিলা বাড়িতে একাই থাকতেন, সেই সুযোগেই খুন। বাড়ির বাইরে থেকে তালা বন্ধ ছিল। ছেলে কলকাতায় থাকত কাজের সুবাদে। দু’দিন মায়ের সঙ্গে যোগাযোগ না হওয়ায় ছেলে বাড়িতে এসে বাইরে থেকে তালা দেওয়া দেখে সন্দেহ হওয়ায় প্রতিবেশীদের ডেকে পুলিশে খবর দিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে রক্তাক্ত মৃতদেহ কাপড় চাপা দেওয়া অবস্থায় দেখতে পায়।

 

মৃতদেহ উদ্ধার করা হয় একলা জুলাই। তখন পচা দুর্গন্ধ বেরোচ্ছিল। মহিলার ছেলের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বসিরহাট থানার পুলিশ। তদন্তে নেমে বিহারের বিড়াল থানা এলাকা থেকে আব্দুল হাসান মোল্লা নামে ঐ ব্যক্তিকে বিহারের বিড়াল থানার পুলিশের সহযোগিতায় গ্রেফতার করে পুলিশ। তাকে ট্রানজিট রিমান্ডে নেবে বসিরহাট থানার পুলিশ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here