আগেও সরব হয়েছিলেন। এবারেও হলেন। টিভি সিরিয়ালের গল্প নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার বাংলা সিনেমার ম্যাটিনি আইডল উত্তম কুমারের প্রয়াণ দিবসে মুখ্যমন্ত্রী বলেন এখনকার সিরিয়ালগুলোতে ভালো গল্প নেই। একেকটি গল্পে দেখছি একজন ভালো চরিত্রের লোক। বাকিরা সব ঝগড়া করছে। কোথাও কোথাও আবার দেখছি মারামারি। কি শিখবে আমাদের নতুন প্রজন্ম। সিরিয়াল তো হওয়া উচিত আনন্দের মুহূর্তকে ধরে রাখার। পরিবর্তে দেখতে পাচ্ছি অন্য সবকিছু।
মুখ্যমন্ত্রী বলেন এর জন্য অবশ্য অভিনেতা-অভিনেত্রী এরা কেউ দায়ী নয়। নির্দেশক প্রযোজক মনে করছেন এইসব দিতে পারলেই মেগাসিডিয়াল হবে। কিন্তু বাস্তবটা হল ভালো শিক্ষা এই সিরিয়াল থেকে পাওয়া যাচ্ছে না। আমার অনুরোধ রইল আপনারা গল্পের বিভিন্ন দিক পরিবর্তন করুন। আমার বিশ্বাস তাতে সিরিয়াল ভালোই চলবে।
মুখ্যমন্ত্রী বরাবরই বাংলা সিরিয়ালের ভক্ত। সন্ধ্যার পর একটি নির্দিষ্ট সময় তিনি মনোরঞ্জনমূলক ওইসব সিরিয়াল দেখতে ভালোবাসেন। কি কেমন অভিনয় করছেন সে সম্পর্কে তাদের নানান উপদেশও দেন। এবার মহালয়াকের স্মরণসভা থেকে টিভি সিরিয়ালের গল্প পরিবর্তনে আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।





