রাজ্যসভার সাংসদ হলেন অভিনেতা কামাল হাসান। শুক্রবার তিনি শপথ নেন। তামিলনাড়ুতে তার দল মক্কাল নিধি মইয়াম।
প্রথমে কামাল হাসানের রাজনৈতিক দল গড়ার উদ্দেশ্য ছিল ডি এম কে এবংএ আই ডি এম কে বিকল্প রাজনৈতিক দল গঠন। কিন্তু শেষ পর্যন্ত তিনি তামিলনাড়ুতে শাসক দল ডি এম কে জোট সঙ্গী হন। চুক্তি অনুযায়ী একটি রাজ্য সভার আসন তার দলকে দেয়া হবে বলে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল।
কিন্তু কত সপ্তাহে তাকে ডিএমকে তরফ থেকে বলা হয় তিনি রাজ্যসভার আসন নিতে পারেন। অথবা লোকসভার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সংসদে যেতে পারেন। কিন্তু কামাল হাসান প্রথমটি বেছে নিলেন। সেই মতো তাকে পাঠানো হল রাজ্যসভাতে। রাজ্যসভায় এদিন তামিল ভাষাতেই শপথ নেন বর্ষীয়ান এই অভিনেতা।
পরে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন আপনি এখানে কি বলবেন। সামান্য বিচলিত না হয়ে কামাল হাসান বলেছেন অভিনয় আমার পেশা ছিল। আমি অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু এবার আমি আমার রাজ্য তামিলনাড়ুর স্বার্থে কাজ করতে চাই। সেই সঙ্গে দেশের।
অর্থাৎ কামাল হাসান বুঝিয়ে দিয়েছেন আগামী দিনে তিনি বৃহত্তর রাজনীতির অংশ হিসেবে কাজ করবেন। ডি এম কে ইতিমধ্যেই ইন্ডিয়া জোটের সঙ্গী। আবার কামাল হাসান তামিলনাড়ুতে ডি এম কের জোট সঙ্গী। তাই কামাল হাসানের দল মক্কাল নিধি মাইয়াম ইন্ডিয়া জোটের সঙ্গী। আগামী দিনে তামিলনাড়ুর নির্বাচন। সে ক্ষেত্রে কামাল হাসান একটি বড় ভূমিকা গ্রহণ করবেন। সে কথা তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুঝিয়েও দিয়েছেন।
ভারতে বরাবর অভিনয় জগৎ থেকে অনেকেই রাজনীতিতে এসেছেন। যা সূত্রপাত হয়েছিল এনকির আমারয়ের আমল থেকে। এরপর বহু দক্ষিণ ভারতীয় নায়ক নিজের দল গড়েছেন। জোটসঙ্গী হয়েছে। কামাল হাসান সেই পথেই হাঁটলেন।





