এতদিন দুধ, মধু এমনকি নকল ডিম বাজারে এসেছে। বিভিন্ন নামি কোম্পানির লেভেল নকল করে ছড়া দামে বিক্রি হত। এবার বাজারে এল নকল চাল। শুধু বাংলা নয় এই নকল চাল পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খন্ডের বাজার দখল করেছে।
পূর্ব বর্ধমানের রায়নার গোপালপুর এর একটি রাইস মিলের তৈরি নামি ব্র্যান্ডেড চালকে নকল বস্তায় ভরে বিক্রি হচ্ছে। যার বাজার ঝাড়খন্ড পর্যন্ত তৈরি হয়েছে। নামি ওই কোম্পানির তরফে রাইস মিল অ্যাসোসিয়েশন কে এই মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
ব্র্যান্ডেড ওই কোম্পানির অভিযোগ তাদের ট্রেড মার্কের প্রথম অক্ষর চটের বস্তা অথবা প্লাস্টিকের বস্তায় ভর্তি করে বিক্রি করা হচ্ছে। ওই বস্তার উপরে অন্যান্য সব মারকিং থাকছে। এই প্রতারণা করার জন্য একটি চক্র গড়ে উঠেছে।
সম্প্রতি ওই ব্যান্ডেড কোম্পানির একটি প্রতিনিধি দল খবর পেয়ে ঝাড়খণ্ডের চাষথানা বাজারে যান।সেখানে গিয়ে দেখেন আসল এবং নকল দুই ধরনের চাল রয়েছে। এরপর তারা নিজেদের পরিচয় দিয়ে দোকানদারকে পাকড়াও করে। তাদের কয়েকজনকে ধরে থানায় নিয়ে যায়। থানাতে গিয়ে বিক্রেতারা মুচ লেখা দিয়ে বলেন আর কোনদিন তারা নকল চাল বিক্রি করবেন না। কিন্তু বাংলাতে এখনও ওই প্রচারণা চক্র সক্রিয় রয়েছে। এদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থাই নেয়া হচ্ছে না বলে ব্র্যান্ডেড কোম্পানি তরফে অভিযোগ করা হয়েছে।





