- Advertisement -spot_img
Homeরাজনীতিভাষা সন্ত্রাস নিয়ে মমতার হাতিয়ার এবার মানবাধিকার রিপোর্ট

ভাষা সন্ত্রাস নিয়ে মমতার হাতিয়ার এবার মানবাধিকার রিপোর্ট

- Advertisement -spot_img

ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর যে ভাষা সন্ত্রাস চলছে তাকে মান্যতা দিল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউমান রাইটস ওয়াচ।ওই সংগঠন বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষীদের ওপর মানসিক এবং শারীরিক নিপীড়ন চলছে। ওই সংগঠনের এশিয়া বিভাগের প্রধান ইলেইন পিয়ারসন বলেছেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই ঘটনা ঘটানো হচ্ছে। আর এই নির্দেশ দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

 

বস্তুত নিউইয়র্কের এই মানবাধিকার সংগঠনটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তারা যে রিপোর্ট পেশ করেছেন সেখানে বলা হয়েছে বিজেপি শাসিত ভারতবর্ষের মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, অসম, ওড়িশায়পরিকল্পিতভাবে বাঙালি বিরোধী কাজ করা হচ্ছে। বেছে বেছে একমাত্র বাঙালিদের ওপরই ভাষার অজুহাত দিয়ে অত্যাচার হচ্ছে। আর এই রিপোর্টকে হাতিয়ার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি তার এক্স হ্যান্ডেলে এই মর্মে পোস্ট করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন আমরা এতদিন ধরে যে কথা বলে আসছি তাই সত্য বলে প্রমাণিত হল।বিশ্বের একটি নামি মানবাধিকার সংগঠন যে রিপোর্ট পেশ করেছে তা আমাদের দেশের মান-সম্মানকে নষ্ট করে দিয়েছে। ওই রিপোর্ট থেকে সারা বিশ্বের কাছে কি বার্তা পৌছবে তাহলে।

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পোস্টের পরই আলোড়ন তৈরি হয়েছে। বিজেপির তরফে এখনো পর্যন্ত কোন প্রতিক্রিয়া দেয়া হয়নি। এমনকি কেন্দ্রীয় সরকারের তরফেও এ সম্পর্কে কোন প্রতিক্রিয়া জানান হয়নি। এখন সংসদের অধিবেশন চলছে। আগামী সোমবার সংসদের অধিবেশন বসবে। সম্ভবত তৃণমূল কংগ্রেসের সাংসদরা ওই রিপোর্টকে সামনে এনে সরকারের বিরুদ্ধে সরব হবেন।

 

যদিও সংসদের বি এ কমিটির বৈঠকে পরিষদীয় মন্ত্রী কিরেন রিজেজু পরিষ্কার জানিয়ে দিয়েছেন ভিন রাজ্যে বাঙ্গালীদের সম্পর্কে ভাষা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে সে সম্পর্কে সংসদে কোন আলোচনা হবে না। কিন্তু এবার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া নিউইয়র্কের ওই মানবাধিকার সংগঠনের রিপোর্ট কে সামনে এনে তৃণমূল কংগ্রেস সংসদের দুই কক্ষেই সরব হবেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here