জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং সোমবার আসানসোল পুরনিগমে এসে মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তাদের মধ্যে জামুড়িয়া এলাকার উন্নয়ন নিয়ে একটি বৈঠক হয়। যে বৈঠকে জামুড়িয়া টাউন হলের নবরুপে সংস্কার, আখলপুর হাসপাতালের উদ্বোধন, হাসপাতালের রাস্তা, বোরিং ডাঙ্গা রেল লাইন থেকে শিরিষ ডাঙ্গা পর্যন্ত রাস্তা সংস্কার সহ বিভিন্ন রকম উন্নয়ন মূলক কাজ নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে হরেরাম সিং বলেন, আমি এদিন মেয়র বিধান উপাধ্যায়ের সাথে দেখা করতে আসানসোল পুরনিগমে এসেছিলাম। জামুরিয়া টাউন হল নিয়ে মেয়রের সাথে কথা বলেছি। আমি বলেছি জামুরিয়া টাউন হলের মেরামতের কাজ করার জন্য। জামুরিয়া থানা মোড এলাকার রাস্তার অবস্থা খুবই জরাজীর্ণ। রাস্তা নির্মাণের জন্যও মেয়র আশ্বাস দিয়েছেন। বিধায়ক হরেরাম সিং বলেন, জামুরিয়ার সার্বিক উন্নয়নের জন্য আসানসোল পুরনিগমের পক্ষ থেকে প্রচেষ্টা চালানো হচ্ছে এবং মেয়র বিধান উপাধ্যায় এই আশ্বাস দিয়েছেন। বিধান উপাধ্যায় নিজেও জামুরিয়ার একজন কাউন্সিলর।





