- Advertisement -spot_img
Homeরাজনীতিগঙ্গারামপুরে সমবায়ে তৃণমূলের জয়জয়কার

গঙ্গারামপুরে সমবায়ে তৃণমূলের জয়জয়কার

- Advertisement -spot_img

সমবায় নির্বাচনে বিরোধীশূন্য করে ১২টি আসনের মধ্যে ১২টি আসনে জয় লাভ করল তৃণমূল কংগ্রেস। বিধানসভা ভোটের আগে সমবায় নির্বাচনে জয় পেয়ে উল্লাসে মেতে উঠেছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ফুলবাড়িতে রয়েছে উদয় এস.কে.ইউ.এস. সমবায় সমিতি। রবিবার ছিল সমবায়ের নির্বাচন। ১২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১২টি আসনে প্রার্থী দিয়েছিল।

 

বামফ্রন্টের তরফে ৮টি ও বিজেপির তরফে ৩টি আসনে প্রার্থী দেওয়া হয়েছিল। নির্বাচন ঘিরে শাসক ও বিরোধী দলগুলির মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল যথেষ্ট। টানটান উত্তেজনার মধ্যে গতকাল রাতে নির্বাচনের ফল প্রকাশ হয়। ফল প্রকাশ হতেই দেখা যায়, ১২টি আসনের মধ্যে বিরোধীশূন্য করে ১২টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস।বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপির জেলা সভাপতির বাড়ির কাছে সমবায় ভোটে জয় পেয়ে আনন্দে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। রাতেই অকাল হোলিতে মেতে ওঠেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here