- Advertisement -spot_img
Homeকলকাতাবাইশ লাখ পরিযায়ী শ্রমিককে ফিরে আসার আহ্বান মমতার

বাইশ লাখ পরিযায়ী শ্রমিককে ফিরে আসার আহ্বান মমতার

- Advertisement -spot_img

পরিযায়ী শ্রমিকদের নিজের রাজ্যে ফিরে আসার জন্য আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সারাদেশে প্রায় ২২ লক্ষ পরিযায়িক শ্রমিক বিভিন্ন পেশায় কাজ করছেন। মমতা বলেছেন আপনারা ফিরে আসুন আপনাদের ১০০ দিনের কাজ আমি দেব। কোন আর্থিক ক্ষতি হবে না।

 

প্রশাসনিক সভার মঞ্চ থেকে এই ঘোষণা করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা শেষ করে বলেছেন দরকার হলে আমি জীবন দেব। কিন্তু বাংলা ভাষা এবং অন্য ভাষা কেড়ে নিতে দেব না। তার অভিযোগ অন্য রাজ্যে গিয়ে শ্রমিকরা বাংলায় কথা বললেই তাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। পাঠিয়ে দেওয়া হচ্ছে ডিটেনশন ক্যাম্পে। অত্যাচার শুরু হয়েছে। এখন দেখছি অসম এবং হরিয়ানা এইসব অত্যাচার শুরু করেছে। কিন্তু বিজেপি জেনে রাখো আমি শেষ দেখে ছাড়বো।

 

পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে মমতার আরো বক্তব্য আপনারা পরিবার নিয়ে ফিরুন। আপনাদের সন্তানদের জন্য নানান প্রকল্প রয়েছে। লক্ষীর ভান্ডার রয়েছে। আপনাদের ছেলেমেয়েদের স্কুলে আমরাই ভর্তি করে দেবো। স্বাস্থ্য সাথী কার্ড করিয়ে দেবো চিকিৎসার জন্য। তাই অন্য রাজ্যে গিয়ে আর অত্যাচারিত হবেন না। আপনারা শুধু বলুন কবে আসতে চান। আমরা এজন্য ট্রেনের ব্যবস্থা করব। আপনাদের নিয়ে আসার জন্য বিভিন্ন স্টেশনে লোক থাকবে। বাংলায় আপনাদের সাদরে গ্রহণ করব।

 

এদিন মুখ্যমন্ত্রী পদযাত্রাকে ঘিরে ছিল উন্মাদনা। রবীন্দ্র কর্ম তীর্থে এই পদযাত্রায় শামিল হয়েছিলেন অনেক আশ্রমিকও।ভাষা সন্ত্রাস নিয়ে উপস্থিত জনতাকে তিনি বলেন আপনারা কি ভুলে গেলেন বুড়িবালামের তীরে কত বড় লড়াই হয়েছিল? তাই আমি বলছি ভাষা কেড়ে নিতে দেব না। এর শেষ দেখব আমি। আগামী বিধানসভা তে বাঙালি এবং বাংলা ভাষা কে নিয়ে তৃণমূল কংগ্রেস প্রচারে নামবে তা বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

কলকাতায় তিনি একুশে জুলাই এর আগে ভাষা সন্ত্রাস নিয়ে মহা মিছিল করেছিলেন। আর এবার করলেন রবীন্দ্র তীর্থে।তিনি বলেছেন ধরে ধরে পোশব্যাক করা হচ্ছে রাতের অন্ধকারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে নির্দেশে। যাকে খুশি রোহিঙ্গা বলা হচ্ছে। আমি তো বিজেপির কাছ থেকে জানতে চাইছি ঠিকানা দিন। কোথায় রোহিঙ্গারা রয়েছে আমি দেখব। বাংলার প্রতি মিথ্যা অপবাদ আপনারা দেবেন না। বাংলার সম্মান নষ্ট হতে দেবেন না। এর বিরুদ্ধে লড়াই জারি থাকবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here