সংসদে ট্রাম্পের দাবি নস্যাৎ মোদির. তিনি বলেন, “৯ মে আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান্স আমাকে তিন-চারবার ফোন করেন। সেনার সঙ্গে ছিলাম আমি তাই ধরিনি। পরে ফোন করলাম। তিনি বলেন, পাকিস্তান খুব বড় হামলা করতে চলেছে। আমার উত্তর ছিল, পাকিস্তান যদি এমনটা ভেবে থাকে, তবে বিরাট বিপদে পড়বে। ওরা হামলা করলে আমার বড়সড় জবাব দেব। ইটের জবাবে পাটকেল!”
যুদ্ধবিরতি প্রসঙ্গে মোদি আরও জানান, পাকিস্তানের কাতর অনুরোধেই যুদ্ধ থামাতে রাজি হয় ভারত। প্রবল মার খেয়ে ইসলামাবাদ ফোন করে যুদ্ধ থামানোর জন্য অনুরোধ করেছিল। এর মধ্যে তৃতীয় পক্ষের বিন্দুমাত্র অস্তিত্ব নেই। অর্থাৎ, একসঙ্গে বিরোধীদের উত্তর দেওয়ার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের একাধিকবার যুদ্ধ থামানোর দাবি নস্যাৎ করেন মোদি এদিন। সংসদে অপারেশেন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সংসদে ভারতের পক্ষে কথা বলতে দাঁড়িয়েছি আমি। যাঁরা ভারতের পক্ষে দাঁড়ায় না, তাঁদের আয়না দেখাতে চাই। পহেলগাঁওয়ে ধর্ম জেনে জঙ্গিরা হত্যা চালায়। ভারতের দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা ছিল। ঐক্যবদ্ধ ভারত ষড়যন্ত্রের জবাব দিয়েছে।





