- Advertisement -spot_img
Homeদেশসংসদে মোদির মুখে পূর্ণম প্রসঙ্গ

সংসদে মোদির মুখে পূর্ণম প্রসঙ্গ

- Advertisement -spot_img

এক জওয়ান পাকিস্তানে আটকে পড়ায় ওরা ভেবেছিল মোদিকে শায়েস্তা করবে। জওয়ানকে ঢাল হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। বিরোধীরাও নানারকম মন্তব্য করেছে। এরপরই স্বমেজাজে মোদি বলেন, “সুস্থভাবে জওয়ানকে ফিরিয়ে আনা হয়েছে বাংলায়।” পাশাপাশি চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, হামলা হলে এভাবেই জবাব দেওয়া হবে।

পহেলগাঁও হামলার পরদিন অর্থাৎ ২৩ এপ্রিল ভুল করে পাক ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন হুগলির পূর্ণমকুমার সাউ। সেই থেকে পাক সেনার হাতে বন্দি ছিলেন তিনি। স্বামীর খোঁজে অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী গিয়েছিলেন বিএসএফের হেড কোয়ার্টারেও। আশ্বাস নিয়ে ঘরে ফিরলেও আতঙ্ক ছিলই। ২২ দিন পর অবশেষে পাক ভূখণ্ড থেকে দেশে ফেরেন পূর্ণম। মঙ্গলবার লোকসভায় অপারেশন সিঁদুর সংক্রান্ত আলোচনায় মোদির মুখে শোনা গেল সেই পূর্ণমের কথাই।

 

তিনি বলেন, ভারতের জওয়ান পাকিস্তানের হাতে আটকে পড়ায় খুশি হয়েছিল শাহবাজ শরিফের দেশ। ভেবেছিল, এই জওয়ানকেই তুরুপের তাস হিসেবে ব্যবহার করা যাবে মোদির বিরুদ্ধে। এরপরই হুঙ্কার ছেড়ে বললেন, “এভাবে মোদিকে শায়েস্তা করা যাবে না। মোদি দেশের সেনাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিয়েছে ঘরে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here