- Advertisement -spot_img
Homeরাজ্যচারা গাছ বিতরণে অখিল

চারা গাছ বিতরণে অখিল

- Advertisement -spot_img

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের বালিসাইতে চারা গাছ বিতরণ করা হলো। এই চারা গাছ বিতরণ করেন এলাকার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। বনদপ্তর থেকে দেওয়া বৃক্ষ চারা রামনগর ২ ব্লকের সমস্ত বিদ্যালয়কে গাছের চারা দেওয়া হলো। জানা যায়, রামনগর ২ ব্লকের প্রাথমিক, মাধ্যমিক উচ্চমাধ্যমিক বিদ্যালয় মিলে মোট ২১৭টি বিদ্যালয়ের প্রতিনিধিদের দশটি করে ফলের ও অন্য চারা গাছ দেওয়া হলো। ছাত্র-ছাত্রী মিড ডে মিলের সাথে ফল খেতে পারে।

 

এই চারাগাছ বিতরণ অনুষ্ঠানে বিধায়ক অখিল গিরি বলেন চারা গাছ রোপন করা নয়। একে পরিচর্যা করে বড় করে তোলাই লক্ষ্য হওয়া উচিত। এই চারাগাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অখিল গিরি, রামনগর ২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অখিল মন্ডল, রামনগর ২ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নিলম রয়, রামনগর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি, বিদ্যালয় পরিদর্শক প্রমিতা বাসকে, সহ অন্যান্য কর্মাধ্যক্ষ ও আধিকারিকবৃন্দ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here