কেষ্ট বীরভূমে স্বমহিমায় ফিরতেই অনুব্রত মণ্ডল ফ্যান ক্লাবের পক্ষ থেকে ‘তুমি অনুব্রত, গোটা বীরভূম তোমাকে চায়’ লেখা, গানের আত্মপ্রকাশ হলো বোলপুর তৃণমূলের দলীয় কার্যালয়ে। মুখ্যমন্ত্রী তিনদিনের বীরভূম জেলা সফর। এরই মধ্যে বীরভূমের তৃণমূলের সংগঠনে বড়সড় বদল। মুখ্যমন্ত্রীর গড়া জেলা তৃণমূল কোর কমিটির কনভেনার করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। পাশাপাশি কেষ্ট মন্ডলের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। এবার এরই মাঝে অনুব্রত মণ্ডল ফ্যান ক্লাবের পক্ষ থেকে, ‘তুমি অনুব্রত, গোটা বীরভূম তোমাকে চায়, তুমি বীরভূম জেলার নব রূপকার’।
জানা গেছে, অনুব্রত মণ্ডলের থিম সং উদ্বোধনের বোলপুর দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন বোলপুরে তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা, পশ্চিমবঙ্গ গ্রাম উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, আউসগ্রামের তৃণমূল বিধায়ক অভেদানন্দ থান্ডার, বীরভূম জেলা পরিষদের সদস্য নারায়ন হালদার। অনুব্রত মণ্ডলের থিম সং এলইডি স্ক্রিনে প্লে করে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। মমতা বীরভূমের তৃণমূল সংগঠন সামলাতে কেষ্টর উপরেই ভরসা রাখল। বীরভূম জেলা রাজনৈতিক মহল এমনটাই মনে করছেন।





