বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমার্জেন্সি বিভাগের সিলিং ভেঙে হুহু করে জল পড়তে থাকে, এমার্জেন্সি বিভাগ জলে ভর্তি হয়ে যায়। এমার্জেন্সি বিভাগে জল থৈ থৈ করায় বিঘ্নিত হয় চিকিৎসা পরিষেবা।
এমার্জেন্সি বিভাগে জল পড়ায় দূর দূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয়। সমস্যায় পড়েন রোগীর পাশাপাশি তাদের আত্মীয় পরিজনেরা। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমার্জেন্সি বিভাগে জল ভর্তি, অথচ সেই জল দ্রুত সরিয়ে চিকিৎসা পরিষেবা শুরু করার মত কাউকে দেখা যায়নি। তবে কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে চলছে জোর আলোচনা।





