আনদাবান নিকোবর দ্বীপপুঞ্জের প্রাক্তন কংগ্রেস সাংসদ কুলদীপ রাই শর্মার পোর্ট ব্লেয়ার এবং কলকাতার বাড়িতে তল্লাশি চালালো ইডি।বৃহস্পতিবার সকাল থেকে একযোগে এই তল্লাশি অভিযান চলে। আন্দামানের একটি সমবায় ব্যাংক থেকে ২০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগ ১৬ টি ভুয়া সংস্থা তৈরি করে ওই টাকা আত্মসাৎ করা হয়েছে। এজন্যই কেন্দ্রীয় এজেন্সি এদিন পোর্ট ব্লেয়ার এবং তার সংলগ্ন নয় জায়গায় তল্লাশি চালায়। একইভাবে ওই প্রাক্তন সংসদের কলকাতার একটি অফিস এবং বাড়িতে তল্লাশি চালানো হয়। ওই অভিযান থেকে ইডি প্রচুর নথিপত্র বাজেয়াপ্ত করেছে। কুলদীপ 2019 থেকে ২৪ সাল পর্যন্ত সংসদ ছিলেন ।





