- Advertisement -spot_img
Homeরাজ্যবাংলা ভাষার পক্ষে সওয়াল অমর্ত্য সেনের

বাংলা ভাষার পক্ষে সওয়াল অমর্ত্য সেনের

- Advertisement -spot_img

চর্যাপদ বাংলা ভাষার জন্ম দিয়েছে। সেই ভাষাকে আমাদের রক্ষা করতেই হবে। এটা কর্তব্য। এই ভাষাতেই রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে বহু বরেণ্য ব্যক্তি তাদের সাহিত্যকর্ম তুলে ধরেছেন। তাই অন্য রাজ্যে গিয়ে কেউ বাংলা ভাষীদের ওপর অত্যাচার করে আপত্তি জানায় তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতেই হবে। বৃহস্পতিবার শান্তিনিকেতনে নিজের বাড়ি প্রতীচীতে বসে এই মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

 

মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা সন্ত্রাস নিয়ে যে আন্দোলন শুরু করেছেন এ সম্পর্কে অবশ্য অমর্ত্য সেন কোন বক্তব্য রাখেননি। বরং বলেছেন হিন্দি, উর্দু, মাড়োয়ারি ইত্যাদি ভাষাকে রক্ষা করা আমাদের কর্তব্য। দেশের সংবিধান কখনো বলেনি একটি ভাষাকে গুরুত্ব দিতে। সংবিধান একথাও বলেনি যে অন্য রাজ্যে গিয়ে অন্য ভাষায় কথা বলা যাবে না। তাই এসব নিয়ে যে অভিযোগ উঠেছে তার নিজস্ব হওয়া উচিত।

 

অমর্ত্য সেন বরাবরই নরেন্দ্র মোদি সরকারের বিভিন্ন নীতির বিরোধিতা করেছেন। এদিন অবশ্য সরাসরি তিনি বিরোধী কোন বক্তব্য রাখেননি। একজন নিরপেক্ষ শিক্ষাবিদ হিসেবে তিনি বাংলা ভাষার প্রতি মর্যাদা দেখিয়েছেন। তিনি বলেছেন রবীন্দ্রনাথ এবং নজরুল এই ভাষাতেই তাদের অমর সৃষ্টি রেখে গিয়েছেন।এই বাংলা ভাষার জন্ম দিয়েছে চর্যাপদ। যা আজও আমাদের দেশে সমাদৃত।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here