- Advertisement -spot_img
Homeদেশমার্কিন শুল্ক নীতিতে ক্ষুব্ধ ভারত

মার্কিন শুল্ক নীতিতে ক্ষুব্ধ ভারত

- Advertisement -spot_img

ভারত এবং রাশিয়ার বাণিজ্য চুক্তিকে তীব্র ক কটাক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন ওই দুই দেশের অর্থনীতি এখন মৃত। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের ভারতের পণ্যের উপর ২৫ শতাংশ শিল্প বসানো নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়েছে। তিনি নিজের সামাজিক মাধ্যমে ভারতকে বন্ধু রাষ্ট্র বলে ঘোষণা করে জরিমানা এবং ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুলকো বসিয়ে দিয়েছেন। তার দাবি ভারত মার্কিন পণ্যের উপর প্রচুর পরিমাণে শুলকো বসিয়েছে।
আর এর মধ্যেই তিনি সামাজিক মাধ্যমে ভারত এবং রাশিয়ার বাণিজ্য চুক্তিকে মৃত আখ্যা দিয়ে কটাক্ষ করলেন। ভারত অবশ্য এখনো এই নিয়ে কোন প্রতিক্রিয়া দেয়নি।

 

তবে ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ কর বসানো কে ভারত যে ভালো চোখে দেখছে না বুঝিয়ে দিয়েছে।
ভারতে এই প্রথম মার্কিন প্রেসিডেন্টের ওই বক্তব্যের উপর প্রতিক্রিয়া দিয়েছে। এদিন সংসদে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক বসানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে আমরা পর্যালোচনা শুরু করেছি। দেশের প্রথম সারি শিল্পপতিদের সঙ্গে এই নিয়ে কেন্দ্রীয় সরকারের মত বিনিময় চলছে। আমরা দেখতে চাই ওই নীতির ফলে ভারতের বাণিজ্যের কোন কি হয় কিনা। জরিমানা নিয়েও কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী তীব্র বিরোধিতা করেছেন মার্কিন প্রেসিডেন্টের।

 

অর্থাৎ পীযূষ গোয়েলের এই মন্তব্য বুঝিয়ে দিয়েছে ভারত তুই একতরফা সিদ্ধান্ত মেনে নেবে না। যদিও মার্কিন প্রেসিডেন্ট পরে বুঝতে পারেন যে বিষয়টি বাড়াবাড়ি হয়ে গিয়েছে। তাই তিনি বলেন এ বিষয়ে আলোক আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। যদিও ডোনাল্ড ট্রাম্পের আগের ঘোষণা অনুযায়ী আজ শুক্রবার ১আগস্ট থেকে ওই নীতি কার্যকর হবে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট এখনো পর্যন্ত তার সিদ্ধান্ত প্রত্যাহার করেননি। ভারতের পক্ষ থেকেও প্রত্যাহার করার কোনরকম অনুরোধও জানানো হয়নি।

 

প্রসঙ্গত উল্লেখযোগ্য যে জুন মাসে বাণিজ্য চুক্তির রুপরেখা তৈরি করতে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন আমাদের শিল্প বাণিজ্যমন্ত্রী। মার্কিন শিল্প সচিবের সঙ্গে তার এই বিষয় বিস্তারিত আলোচনাও হয়। আর এরপরেই ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে ২৫ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত ঘোষণা করে দিলেন। নয়া দিল্লি এই নিয়ে কড়া পদক্ষেপ নেবে বলে জানা গিয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here