হাবড়া পৌরসভার দু’নম্বর ও তিন নম্বর ওয়ার্ডের প্রায় দুই হাজার পরিবার জলমগ্ন। দু’নম্বর ওয়ার্ডের জল তিন নম্বর ওয়ার্ড হয়ে বেরিয়ে যেত। কয়েক বছর ধরে যশোর রোডের নিচ থেকে জল যাতায়াতের জায়গা বন্ধ হয়ে যাওয়ায়, ফের তা খোলার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় দু’নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
অবরোধ তুলতে এলে পুলিশের সঙ্গে বচসা বাধে, পরবর্তীতে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ বলে অভিযোগ। অন্যদিকে তিন নম্বর ওয়ার্ডও জলমগ্ন হওয়ায় দু’নম্বর ওয়ার্ডের জল তিন নম্বর ওয়ার্ডের উপর থেকে পাস করতে দেবে না, এই দাবিও তোলে তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।





