- Advertisement -spot_img
Homeরাজ্যপির্জা পার্টিতে খরচ কয়েক লক্ষ টাকা!

পির্জা পার্টিতে খরচ কয়েক লক্ষ টাকা!

- Advertisement -spot_img

কালনায় পির্জা পার্টিতেই উধাও কয়েক লক্ষ টাকা! ঘটনায় কালনা থানায় অভিযোগ দায়ার হতেই কালনা থানার পুলিশ গ্রেপ্তার করে তিনজনকে। ধৃতদের শনিবার পাঠানো হয় কালনা মহকুমা আদালতে। জানা গিয়েছে, ধৃতরা হলেন গৌরী সিংহ রায়, আকাশ স্বর্ণকার এবং ছোটকা মল্লিক। উল্লেখ্য, কালনার তিন নম্বর ওয়ার্ড কদমতলার এক নাবালক বাড়িতে রাখা আলমারি থেকে টাকা সরিয়ে একুশ লক্ষ টাকা খরচ করে ফেলে। জানা গিয়েছে, পির্জার দোকানে কয়েক লক্ষ টাকা বিল করে ওই নাবালক।

 

তার সাথে ছিল তার কিছু বন্ধুবান্ধব এবং বড়রাও। নাবালকের পরিবারের তরফ থেকে তাদের বাড়ির ছেলেকে ভুল বুঝিয়ে তাদের থেকে টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়। শুক্রবার যা নিয়ে কালনা থানায় একটি অভিযোগও দায়ের করে তারা। ঘটনার তদন্তে নেমে কালনা থানার পুলিশ রাতেই তিনজনকে গ্রেফতার করে। আরো জানা যায় আলমারিতে রাখা ২৫ লক্ষ টাকার মধ্যে ২১ লক্ষ টাকায় খরচ করে ফেলে ওই বালক। বালককে ভুল বুঝিয়ে তার থেকে মোটা-মোটা টাকা হাতিয়ে নেওয়া হয়। যদিও শনিবার তিন অভিযুক্তকে কালনা মহকুমা আদালতে পাঠালে বিচারক তাদের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here