- Advertisement -spot_img
Homeরাজনীতিবিদ্যালয়ের পঠন-পাঠনের মাঝেই 'আমাদের পাড়া আমাদের সমাধান

বিদ্যালয়ের পঠন-পাঠনের মাঝেই ‘আমাদের পাড়া আমাদের সমাধান

- Advertisement -spot_img

চলছে বিদ্যালয়ের পঠন-পাঠন এরই মাঝে বিদ্যালয়ের মধ্যেই কয়েকটা কক্ষ নিয়ে চলছে সরকারি অনুষ্ঠান ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। এমন চিত্র দেখা গেল পাণ্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুমারডিহি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশেষ উদ্যোগ নিয়েছেন। আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই সব সমস্যা সমাধানের আশ্বাসও দেওয়া হয়েছে। সেইমত বুথে-বুথে সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ক্যাম্প বা শিবির তৈরি করে সমস্যা মেটানো হবে।

 

রাস্তা, জল, বিদ্যুৎ সহ যে কোনও সমস্যার কথাই বলা যাবে সেই শিবিরে। শনিবার সকাল থেকেই জায়গায়-জায়গায় শুরু হয়ে গিয়েছে সেই ক্যাম্প। সেইমত পাণ্ডবেশ্বর বিধানসভার কুমারডিহি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় শনিবার হচ্ছে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্প। এ দিনের শিবিরে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বৃষ্টি হাজরা, পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি কিরীটি মুখার্জি প্রমুখ।

 

এই বিষয়ে পাণ্ডবেশ্বরের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বৃষ্টি হাজরা জানান, বিদ্যালয়ের পঠন-পাঠন যেমন চলে তেমনই চলেছে, তাদের এসআই যে গাইড লাইন দিয়েছেন সেরকম ভাবেই কাজ চলছে। পঠন-পাঠন রয়েছে স্বাভাবিক, হচ্ছে মিড ডে মিলও। কিন্তু প্রশ্ন উঠছে যে, একেবারে বাচ্চা-বাচ্চা ছেলেমেয়েদের বিদ্যালয়ের প্রাঙ্গনে এত মানুষের হঠাৎ করে সমাগম, রয়েছে পুলিশ, এভাবে কতটা পঠন-পাঠন স্বাভাবিক হতে পারে?

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here