- Advertisement -spot_img
Homeরাজনীতিহেনস্থা হওয়া পরিযায়ী শ্রমিকরা ফিরতেই দেখা করলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব

হেনস্থা হওয়া পরিযায়ী শ্রমিকরা ফিরতেই দেখা করলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব

- Advertisement -spot_img

কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার কয়েকজন পরিযায়ী শ্রমিক গুজরাটের সুরাটে একটি কোম্পানীর কাজে গিয়ে বাংলাদেশী সন্দেহে তাদেরকে হেনস্থা ও মারধর করে থানায় নিয়ে যায় গুজরাট পুলিশ। এই রাজ্যের টোল ফ্রী নাম্বারে ফোন করে ছাড়া পায় তারা। দু’দিন আগেই তারা বাড়ি ফিরেছে, স্বস্তিতে পরিবার। সেই পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা।

 

এদিন পিংলা থানার কেলেয়াড়া গ্রামে গিয়ে গুজরাটের সুরাট থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করেন ঘাটাল সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের নেতা মানিক খাঁন, এলাকার নেতৃত্ব সেখ তফেজ্জল সহ অনান্যরা। তারা ওই পরিযায়ী শ্রমিকদের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। তৃণমূল যুব কংগ্রেসের নেতা মানিক খাঁন বলেন, গুজরাটের সুরাটে যেভাবে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন করা হয়েছে, তা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না।

 

তিনি বলেন, বাংলায় কথা বললে কেউ বাংলাদেশী হয়ে যায় না, তাই গুজরাট পুলিশ যে ঘটনা ঘটিয়েছে তা অতি নিন্দনীয়। কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার ও বিজেপির মদতে এই ঘটনা ঘটিয়েছে গুজরাট পুলিশ বলে তিনি মন্তব্য করেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here