আগামী ২৩ আগস্ট দু’দিনের সফরে তাঁর ঢাকা আসার কথা। গত এপ্রিলে বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালুচ।
জানা যাচ্ছে, আমনার পর গত ২৭ ও ২৮ এপ্রিলই বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাক বিদেশমন্ত্রীর। কিন্তু সেই সময় পহেলগাঁও হামলা পরবর্তী পরিস্থিতিতে প্রবল চাপে ছিল পাকিস্তান।
যে কোনও সময়ে ভারতের হামলার সম্ভাবনা দেখা যাচ্ছিল। এহেন পরিস্থিতিতে তাঁর সফর বাতিলে করে দেন ইশাক। অবশেষে নতুন করে সফরসূচি চূড়ান্ত করা হয়েছে।





