লোকসভায় দলনেতার দায়িত্ব পেলেন অভিষেক। এদিন সাংসদদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সঙ্গে নিয়ে কাজ করবেন অভিষেক। চিফ হুইপ পদে থাকবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ই।
দীর্ঘদিন ধরেই অসুস্থ লোকসভার তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। ফলে অধিবেশনে উপস্থিত থাকতে পারছেন না তিনি। সূত্রের খবর, এই পরিস্থিতিতে সোমবার দুপুরের বৈঠকে লোকসভায় দলের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
জানান, রাজ্যসভার কাজ ঠিক হলেও লোকসভায় হচ্ছে না। এরপরই আপাতত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় দলনেতার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে জানান, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ই চিপ হুইপ থাকবেন। কিন্তু এই সিদ্ধান্তের পরই জানা যায়, চিফ হুইপ পদ থেকে ইস্তফা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কারণ এখনও স্পষ্ট নয়।





