ভারতীয় জাল টাকা হস্তান্তর করার সময় গোপন সূত্রে খবর পেয়ে হাড়োয়া থানার পুলিস এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় ভারতীয় জাল কুড়ি হাজার টাকা। হাড়োয়া থানার নাসিরহাটির ঝাঁঝা এলাকায় সাইউদ্দিন মোল্লা নামে এক ব্যক্তি জাল টাকা অন্য এক ব্যক্তিকে দিতে যাচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে হ পুলিস ওই জাল টাকা নিয়ে সাইফুদ্দিন একজনকে দিতে যাওয়ার সময় হাতেনাতে তাকে ধরে ফেলে। ধৃত এই সাই ফুদ্দিন মোল্লার কাছ থেকে পুলিস কুড়ি হাজার টাকার জাল নোট উদ্ধার করে।
প্রতিটি নোট ছিল ৫০০ টাকার নোট। ধৃত এই সাইফুদ্দিন মোল্লার বাড়ি মিনাখাঁ থানা এলাকায়।
এর জাল টাকা কারবারের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিস। আজ অভিযুক্ত সাইফুদ্দিন মোলাল্লাকে পুলিসি হেপাজাত চেয়ে বসিরহাট আদালতে তোলা হয়।





