- Advertisement -spot_img
Homeরাজনীতিনয়া কংসাবতী সেতু ও মার্কেট কমপ্লেক্স, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

নয়া কংসাবতী সেতু ও মার্কেট কমপ্লেক্স, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

- Advertisement -spot_img

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ঝাড়গ্রাম যাওয়ার পথে দাঁড়ালেন ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর একটি ক্যাম্পে। মেদিনীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কর্নেলগোলা শ্রী নারায়ণ বিদ্যাভবন বালিকা বিভাগ স্কুলের তৈরি হওয়া এই ক্যাম্প তিনি পরিদর্শন করতে দাঁড়িয়েছিলেন, কিন্তু এত মানুষের ভিড় থাকায় তিনি আর ভেতরে ঢোকেন নি। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান কে কাজ আরো ভালোভাবে চালিয়ে যাওয়ার কথা বলেন।

 

মুখ্যমন্ত্রীকে দেখার জন্য মেদিনীপুর শহরের কর্নেল গোলা এলাকায় মানুষের ভিড় উপচে পড়ে, এরপর তিনি ঝাড়গ্রাম যাওয়ার পথে মাতকাৎপুর এলাকায় দাঁড়ান। তিনি বলেন, কংসাবতী নদীর উপর নয়া কংসাবতী সেতু তৈরি করা হবে এবং মেদিনীপুরে একটি মার্কেট কমপ্লেক্স করা হবে। তবে কংসাবতী নদীর উপর নয়া কংসাবতী সেতু তৈরি করার জন্য কাউকে উচ্ছেদ করা হবে না।

 

এবং বেশি জমি নেওয়া হবে না, মানুষকে উচ্ছেদ না করে নয়া কংসাবতী সেতু তৈরি করা হবে বলে তিনি বুধবার প্রতিশ্রুতি দেন। এভাবেই ঝাড়গ্রাম যাওয়ার পথে তিনি বিভিন্ন এলাকায় দাঁড়ান এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষদের সাথে কথা বলে জনসংযোগ করেন। মেদিনীপুর থেকে সড়ক পথে ঝাড়গ্রাম যাওয়ার পথে রাস্তার দু’ধারে মানুষ দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রী হাত জোড় করে সকলকে নমস্কার জানান।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here